Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আকলিমা হত্যা মামলায় কামরুজ্জামান পাকড়াও

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ০১:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ০১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
আকলিমা হত্যা মামলায় কামরুজ্জামান পাকড়াও

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার সেন্ট্রাল রোড থেকে বানিয়াচং থানার আকলিমা বেগম হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি- কামরুজ্জামান চোধুরী (৪৫) হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন গুনই গ্রামের মৃত দিলাওয়ার মিয়া চৌধুরী ছেলে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার (৩০ মার্চ) সকালে বানিয়াচং থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Manual7 Ad Code

সোমবার সকালে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, নিহত আকলিমা বেগম হবিগঞ্জ জেলার বানিয়চং থানাধীন দক্ষিণ গুনই এলাকার বাসিন্দা। ভিকটিমের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে মনোমালিন্য চলছিল কামরুজ্জামানদের। এরই প্রেক্ষিতে গত ২৫ মার্চ সকালে বিবাদীদের সাথে ভিকটিমের ছেলের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম ও তার আত্মীয় স্বজনদেরকে হত্যা করার জন্য তাদের খুঁজতে থাকে। তখন বিবাদীরা বাদীর চাচা আজিজুর রহমানের মুদির দোকানে হামলা করে দোকান থেকে আনুমানিক দশ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

হত্যা মামলার আসামী জাকিনুর চৌধুরীর হুকুমে প্রধান আসামী কামরুজ্জামান তার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আকলিমা বেগমের মাথায় আঘাত করে মারাত্নক রক্তাক্ত জখম করে। এসময় অন্যান্য বিবাদীদের আঘাতের কারণে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গেলে ভিকটিম মারা গেছে মনে করে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে মারাত্মক আহত অবস্থায় সিএনজি যোগে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

শেয়ার করুন