Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত

admin

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৯:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৯:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
আগরতলা-শিলিগুড়িতেও ভিসা সেবা স্থগিত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

Manual6 Ad Code

তিনি জানান, দিল্লি ছাড়াও ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশনেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।জানা গেছে, আজ সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছেন হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন