Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জামায়াত ইসলামী

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জামায়াত ইসলামী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Manual4 Ad Code

তিনি বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়া আন্দোলনকারীদের সাথে পুলিশ যে সংঘর্ষে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গণতান্ত্রিক ব্যবস্থায় ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার—সেই অধিকারকে দমন করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, গুলি ও বুটের ব্যবহার চরম নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের যেভাবে আহত করা হয়েছে তা মানবাধিকারের পরিপন্থী। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়া এবং একাধিক নেতা-কর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনা গভীর উৎকণ্ঠার জন্ম দিয়েছে।

Manual3 Ad Code

তিনি জোর দিয়ে বলেন, এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে যারা দায়িত্বের অপব্যবহার করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

Manual4 Ad Code

জামায়াতের এই নেতা বলেন, দলটি সবসময় জুলুম, অবিচার ও দমননীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক আন্দোলনের পাশে থাকবে। রাষ্ট্রকে শক্তি প্রয়োগের পথ পরিহার করে জনগণের যৌক্তিক দাবি শোনার পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন