Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আল হামরায় জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরি!

admin

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
আল হামরায় জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরি!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াই শ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

Manual6 Ad Code

বুধবার দিবাগত (৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চোর আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।

Manual3 Ad Code

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual6 Ad Code

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।

Manual6 Ad Code

তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

শেয়ার করুন