Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে সরকার পতন নিশ্চিত নয়, শিগগির শেষ হচ্ছে না যুদ্ধি

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ইরানে সরকার পতন নিশ্চিত নয়, শিগগির শেষ হচ্ছে না যুদ্ধি

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি।

Manual2 Ad Code

তবে এরপরেও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে। দেশটির অদূর ভবিষ্যতে দেশটির শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমানে ইরানি ‘শাসনব্যবস্থা কোনো বিপদে নেই’। তাদের ‘ইরানের জনগণের ওপর নিয়ন্ত্রণ বজায় রয়েছে’।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন।

রয়টার্স বলছে, গত কয়েক দিনের মধ্যে সর্বশেষ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, এ প্রতিবেদনে সেটিই ফুটে উঠেছে।

ঊর্ধ্বতন এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এ যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে—এমন কোনো নিশ্চয়তা নেই।

Manual5 Ad Code

সরকারবিরোধী আন্দোলন হলেই গুলি, জানালো ইরানসরকারবিরোধী আন্দোলন হলেই গুলি, জানালো ইরান
তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স’ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে’‘ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ইসরায়েল মনে করছে, এখনো এই যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়ার কাছাকাছি পৌঁছায়নি ওয়াশিংটন।

Manual7 Ad Code

শেয়ার করুন