Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উপশহর থেকে যে কারণে সাব্বিরকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ০৫:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
উপশহর থেকে যে কারণে সাব্বিরকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহর ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২২টার দিকে এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় ফোর্সসহ স্প্রিং টাওয়ার–০১ এর সামনে পাকা সড়কে টহল ও তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করেন।

Manual1 Ad Code

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে আটককৃত রাব্বি হোসেন সাব্বির (৩২) সিলেটের শাহপরান (রহ.) থানার সি-ব্লক এলাকার বাসিন্দা এবং তিনি আনছার হোসেনের ছেলে। পুলিশের দাবি, সন্দেহজনক অবস্থায় তাকে থামাতে গেলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাটির পর ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার নামে ২০২৪ সালের গোলাপগঞ্জ থানার একটি পূর্বের মাদক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন