Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ওসির পলায়নে আরেক ওসি প্রত্যাহার

admin

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
এক ওসির পলায়নে আরেক ওসি প্রত্যাহার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
হত্যা মামলার আসামি রাজধানী উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান সাবেক ওসি শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় আগের দিন বুধবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

Manual1 Ad Code

উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যে শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছিলেন ওসি মহিবুল্লাহ।

Manual4 Ad Code

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

শেয়ার করুন