Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি’র পোস্টার ছেঁড়ায় সিসিক’র ৩ কর্মী বহিস্কার

admin

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ০৮:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ০৮:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপি’র পোস্টার ছেঁড়ায় সিসিক’র ৩ কর্মী বহিস্কার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মীকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২১ ‍জুলাই) সন্ধ্যায় সিসিক’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দু’জন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

Manual3 Ad Code

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০ জুলাই রবিবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি এর পোস্টার ছিঁড়ে ফেলে।

Manual2 Ad Code

খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়। এ ঘটনা অধিকতর তদন্তে সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন