Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে আরেক প্রবাসীর লাশ, গ্রেপ্তার ৩

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
এবার কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে আরেক প্রবাসীর লাশ, গ্রেপ্তার ৩

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের দুই দিন পর সীমান্ত এলাকার একটি ঝোপ থেকে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

মঙ্গলবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের কামলাঘাট সীমান্ত এলাকায় ঝোপের ভেতর থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

নিহত তরুণের নাম ইমরান আহমদ (২৪)। তিনি উপজেলার লামনীগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে। এর আগে গত রোববার সকালে তিনি বাড়ি থেকে সিলেট শহরে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।

Manual3 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান আহমদ কিরগিজস্তানপ্রবাসী ছিলেন। তিনি গত ডিসেম্বর দেশে ফেরেন। জানুয়ারিতে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। গতকাল বিকেলে স্থানীয় লোকজন সীমান্ত এলাকার ঝোপে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা নজরুল ইসলাম আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগেমঙ্গলবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে আগুনে পোড়া অবস্থায় এক যুক্তরাজ্যপ্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বুরহান উদ্দিন (৫৯) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের আম্বরখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৯ জানুয়ারি দেশে ফেরার পর ৩০ জানুয়ারি কুলাউড়ার পথে নিখোঁজ হন।

জকিগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত পরিবার কোনো মামলা করেনি, তবে প্রস্তুতি চলছে। পরিবারের কয়েকজন সদস্য যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন