Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোয়ানের কড়া সমালোচনায় নেতানিয়াহু, দিলেন হুঁশিয়ারি

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
এরদোয়ানের কড়া সমালোচনায় নেতানিয়াহু, দিলেন হুঁশিয়ারি

Manual6 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত শনিবার তিনি এ সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, এমন ‘সম্ভাব্য উসকানি ও নাশকতা’ হতে পারে যা এই চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে তিনি নির্দিষ্টভাবে কারা চুক্তি ভঙ্গের চেষ্টা করতে পারে তা উল্লেখ করেননি।

শনিবার এরদোয়ানের এই মন্তব্যের জবাবে নেতানিয়াহু তুর্কি নেতার সমালোচনা করেন।

Manual4 Ad Code

তিনি এক্স-এ এক বার্তায় জানান, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন কুর্দি নাগরিকদের হত্যা করেছেন।

এর আগে এরদোয়ান ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বলেন, যুদ্ধবিরতি ‘যে কোনো পরিস্থিতিতেই ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়’ এবং তুরস্ক এটি বাস্তবায়নে পূর্ণ সমর্থন দেবে।’

Manual5 Ad Code

তুরস্ক ইসরায়েলের কড়া সমালোচক হলেও মিশর ও পাকিস্তানের সঙ্গে মিলে এই সংঘাতে যুদ্ধবিরতি আনার কূটনৈতিক প্রচেষ্টায় অংশ নেয়।

Manual7 Ad Code

‘কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান’ ‘কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান’
পরে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও এক্স-এ বার্তায় এরদোয়ানের সমালোচনা করেন এবং তাকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, এরদোয়ান ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় তুর্কি ভূখণ্ডে কোনো প্রতিক্রিয়া দেখাননি এবং এখন নিজেকে কাগুজে বাঘ হিসেবে প্রমাণ করেছেন। তিনি এখন ইহুদি বিদ্বেষের দিকে ঝুঁকে পড়েছেন এবং তুরস্কে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে তথাকথিত বিচার প্রক্রিয়ার আহ্বান জানাচ্ছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন