Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
এসএসসি পরীক্ষার্থীর বিয়ের আয়োজন, বন্ধ করল প্রশাসন

Manual1 Ad Code

জেলা প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন।

Manual8 Ad Code

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তিনি ফেনী সদরের ধর্মপুর সরকারি আশ্রয়ণে থাকেন। ২০০৭ সালের ১০ মার্চ জন্মগ্রহণকারী মেয়েকে বশিকপুর গ্রামের নিকটবর্তী নানার বাড়িতে রেখে ফুলগাজী সদর ইউনিয়নের বাসুড়া গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাল্যবিয়ের প্রস্তুতির জন্য মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের একটি সূত্র জানায়, ওই ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মেয়ের আইনানুগ বিয়ের বয়স না হওয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য আজিজ উল্লাহ সামুকে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞাপন

Manual8 Ad Code

এ সময় ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিউটন বড়ুয়াসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন