Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আসা দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। তাকে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘৩০০ ফিট’ নামে পরিচিত মহাসড়ক পর্যন্ত অগণিত মানুষের ঢল নামে। ঐতিহাসিক ও নজীরবিহীন এই জনসমাগমে পুরো ঢাকা মহানগরী জনসমুদ্রে রূপ নেয়।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরও জানানো হয়, এছাড়া অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। আজকের অভ্যর্থনা অনুষ্ঠান কাভার করা সকল গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Manual8 Ad Code

শেয়ার করুন