Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে এনা ও ইউনিক পরিবহনের সংঘর্ষে যুবক নিহত

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০৩:১০ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ০৩:১০ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে এনা ও ইউনিক পরিবহনের সংঘর্ষে যুবক নিহত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার (৫ জুলাই) সকালে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত রাজু (২৬) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের পুত্র। তিনি ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।

Manual7 Ad Code

জানা যায়, ওসমানীনগরের ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের কুরুয়া এলাকায় সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৫-২২৯৭) ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৪-১৩৫১) – এই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় বাস দু’টির চালকসহ আরও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান।

Manual8 Ad Code

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এক বাসের সহকারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন