Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

admin

প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কারচালকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Manual5 Ad Code

এ ঘটনায় কারে থাকা অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।

Manual2 Ad Code

খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের টিম এসে মেশিন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া কারের বডি কেটে লাশ উদ্ধার করে।

এর আগে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Manual7 Ad Code

প্রত‍্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ধারণা করছেন- প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন। কারটি সরাসরি এসে বাসের নিচে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কারচালক নিহত হন।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Manual1 Ad Code

শেয়ার করুন