Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড

ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ০৪:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সোয়া ১২টার দিকে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Manual8 Ad Code

এদিকে, সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। ইমিগ্রেশন সার্ভার আগুনে পুড়ায় ম্যানুয়ালি কাজ করতে অনেকটা সতর্কতা থাকতে হচ্ছে ইমিগ্রেশন পুলিশকে। কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সুরাহা করা হচ্ছে বলে জানা যায়।

Manual6 Ad Code

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ায় সোমবার সকাল থেকে ম্যানুয়ালিভাবে কাজ করতে হচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে গিয়ে অনেকটা বিলম্ব হলেও যাত্রীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে। তবে ফ্লাইটে কোন ব্যাঘাত ঘটেনি।

Manual7 Ad Code

কতটাকার ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঢাকার ইমিগ্রেশন অফিসের দায়িত্বরতরা তদারকি করছেন। তারা এ বিষয়টি ভালো বলতে পারবেন।

ইমিগ্রেশন সার্ভার রুমের কার্যক্রম পুরোপুরি শুরু হতে কতদিন লাগবে এ বিষয়ে তিনি জানান, ঘটনার পর থেকে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই সার্ভার রুম পুরোপুরি চালু হতে অনেক সময়ের ব্যাপার বলে তিনি জানান।

Manual4 Ad Code

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি এবং আধঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা আগুন নিভানোর পর ইমিগ্রেশন কক্ষ ঘুরে দেখে বুঝতে পারলাম বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে তিনি বলেন, আমরা বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন এ বিষয়ে ঢাকা তদন্ত করে বলতে পারবে। তাদেরও জানা নেই।

শেয়ার করুন