Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে চিকিৎসক নিখোঁজ, সন্ধান চায় পুলিশ

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ০২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে চিকিৎসক নিখোঁজ, সন্ধান চায় পুলিশ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশ ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬) এর সন্ধান চায়। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি কোতোয়ালি থানাধীন ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ রয়েছেন।

Manual6 Ad Code

তিনি চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা.তাশরিফের স্ত্রী। নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে পরিবার।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, চিকিৎসক তাহমিনা আক্তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়।

যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Manual7 Ad Code

শেয়ার করুন