Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

admin

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ণ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সারা দেশের ন্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট উপজেলার সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

ইতোমধ্যে উপজেলার মোট ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মেহদী হাসান শাকিল জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনের আওতাভুক্ত কানাইঘাট উপজেলার সব ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এ কার্যক্রম সম্পূর্ণ করা হবে।তিনি আরও বলেন, উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ভোট কেন্দ্রের আশপাশের এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহও ইতোমধ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিকভাবে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ থাকে।

Manual2 Ad Code

শেয়ার করুন