Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিঘাটে ডিবির জালে দুই শিলং তীর জুয়াড়ি

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
কালিঘাটে ডিবির জালে দুই শিলং তীর জুয়াড়ি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ শিলং তীরের দুই জুয়াড়িকে আটক করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিঘাট পিয়াজপট্টির বাণিজ্য ভবনের পেছনে নদীর পাড়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের নুর ইসলামের ছেলে তোরাব (৩০) ও সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের কৃষ্ণ পালের ছেলে কৃপেষ পাল (৩০)।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতীয় অনলাইন তীর শিলং জুয়াখেলার বোর্ড হতে তীর শিলং খেলায় ব্যবহৃত হিসাবের কাগজ ও টুকেন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়েছে। আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন