Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় কাজে বের হয়ে লাশ হলেন কৃষক

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় কাজে বের হয়ে লাশ হলেন কৃষক

Manual4 Ad Code

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে আমন ধান রোপণ করতে বের হয়ে বিদ্যুৎস্পৃষ্টে খালিছ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে বাড়ির পাশে জমিতে আমন ধান রোপণ করতে যান খালিছ। এ সময় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের একটি তারে অসতর্কতাবশত পা দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

Manual7 Ad Code

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন