Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ১২ মোটরসাইকেল চালক গুনলেন জরিমানা

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় ১২ মোটরসাইকেল চালক গুনলেন জরিমানা

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১২ জনকে জরিমানা করে তা আদায় করা হয়।

Manual7 Ad Code

 

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মো. আনিসুল ইসলাম জানান, ভবিষ্যতে সকল চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন