Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ার শরীফপুরে ইয়াবাসহ দুই সহোদর আটক

admin

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ০৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ০৫:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ার শরীফপুরে ইয়াবাসহ দুই সহোদর আটক

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকার শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ দুই সহোদরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাত ১২টায় ইয়াবা টেবলেটসহ বিজিবি তাদের আটক করে কুলাউড়া থানায় সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাতলাপুর-শমশেরনগর সড়ক ব্যবহার করে প্রতিনিয়ত ভারতীয় মাদক, ইয়াবা টেবলেটসহ মাদক কারবারীদের রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওই সড়কে সন্দেহজনক ঘুরাঘুরি দেখে বিজিবি আমতলা বাজার ক্যাম্পের সদস্যরা আতাউর রহমান (৩৫) কে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা টেবলেট পায়। এসময় ইয়াবা টেবলেটসহ তাকে আটক করলে তার ছোট ভাই বিজিবি সদস্যদের উপর আক্রমনের চেষ্টা করলে সাইফুর রহমান (২৫) কে আটক করে।

Manual1 Ad Code

আতাউর রহমান ও সাইফুর রহমান খিদিরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তাদের দু’জনকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

Manual3 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফসার এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলায় তাদের দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন