Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িতে লুটপাট, মাইক্রোবাসে আগুন

admin

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ০২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১২ জুলাই ২০২৫ | ০২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুষ্টিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও বাড়িতে লুটপাট, মাইক্রোবাসে আগুন

Manual1 Ad Code

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় ওই ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হয়। এছাড়া তিনটি মোটরসাকেল ভাংচুর ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, চক দৌলতপুর এলাকার সাদমান আলীর ছেলে ব্যবসায়ী সানজিদের কাছ থেকে বেশ কিছুদিন ধরে চাঁদা চেয়ে আসছিল একই এলাকার আকবর আলীর ছেলে জব্বার ও তার লোকজন। জব্বার বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাত ৯টার দিকে চকদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে জাব্বার ও তার লোকজন সানজিদের কাছ থেকে আবারও চাঁদা দাবী করে। সানজিদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সানজিদের ওপর হামলা করে জব্বার ও তার লোকজন।

এর কিছুক্ষণ পর জাব্বার তার লোকজন নিয়ে সানজিদের বাড়ি থেকে নগদ টাকা গহনা ও মূল্যবান সম্পদ লুট করে এবং বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে সানজিদের একটি এক্স নোহা মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে যায়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে আগুন নেভাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহলরত রয়েছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে ভুক্তভোগী সানজিদ বলেন, আমি ব্যবসা-বাণিজ্য করি ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা জাব্বার আমার নামের পূর্বে আওয়ামীলীগ ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে মারধরসহ নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার কিছু পরে চক দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার মোড়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে জাব্বার মারধর করে।

Manual4 Ad Code

পরে আমার ব্যবসায়িক পার্টনার ও আমার চাচাতো ভাই এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে ও আমাদের তিনটি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়। এমন অবস্থায় আমরা সেখান থেকে আত্মরক্ষার্থে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে আসলে জাব্বারসহ তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে, নগদ টাকা, গহনাসহ মূল্যবান সম্পদ লুট করে এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে আমার ৪২ লাখ টাকা দামের এক্স নোহা মাইক্রোবাস পুড়ে যায়। এমন ঘটনায় তিনি ও তার পরিবার চরম হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

Manual8 Ad Code

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। এ সময় একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একটি মাইক্রোবাসে আগুন দেওয়াসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলেই আছি। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করছি।

শেয়ার করুন