Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

admin

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ০৯:১৭ অপরাহ্ণ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ০৯:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।

বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।

Manual3 Ad Code

এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।”

“একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে”, বলেন আসিফ নজরুল।

Manual7 Ad Code

তবে আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে।

“আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি”, জানান আসিফ নজরুল।

Manual5 Ad Code

শেয়ার করুন