Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদিমে প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
খাদিমে প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে একটি প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমস্থ হযরত শাহপরাণ (রহ.) এর গেইট সংলগ্ন এলাকা থেকে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রাইভেটকার চালক পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেলে সুরমা গেইট হতে খাদিম শাহপরাণ মাজারের গেইটের দিকে যাচ্ছিল বেপরোয়া গতির একটি প্রাইভেটকার।

হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের প্রধান ফটক সংলগ্ন ওভারব্রিজের নিচে সিলেট-তামাবিল মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়িকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। তখন পুলিশ ও স্থানীয় লোকজন প্রাইভেটকারটি আটক করেন।

Manual3 Ad Code

এসময় চালক কৌশলে পালিয়ে যায় এবং গাড়ির ভেতর থাকা এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ফয়জুল হাসান (৪৮) সিলেটের জৈন্তাপুর থানার হেমু নয়াগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে। জিজ্ঞাসাবাদে ফয়জুল জানায়, পালিয়ে যাওয়া প্রাইভেটকার চালক ছিল জৈন্তাপুর থানার লামা শ্যামপুরের আলীম উদ্দিন (২৫)।

Manual2 Ad Code

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাইভেটকারের ভেতর থেকে ৪ হাজার ৩০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা।

Manual2 Ad Code

এ ঘটনায় শাহপরাণ থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটক ও পলাতক উভয় ব্যক্তিকে আসামী করে মামলা করেছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন