Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ০৩:১৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ | ০৩:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি এ তথ্য জানান।

Manual2 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতেই চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’

তিনি আরও জানান, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়েছে এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমরা নয়া পল্টনের এই মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।’

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

শেয়ার করুন