Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুরে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দরবস্ত রনিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলি আহমেদ। তিনি উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সোমবার বিকালে একটি গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

Manual2 Ad Code

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানাপুলিশ হাসপাতালে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন