Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে একটি যৌথ আবেদন করেছে পাঁচ দেশ। শুক্রবার (১৭ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রসিকিউটর করিম খান।

Manual3 Ad Code

করিম খান বলেন, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস ও জিবুতি এই আবেদন করেছে। দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনের গুরুতর পরিস্থিতির প্রতি আইসিসির জরুরি মনোযোগ নিশ্চিত করার জন্য তারা এই আবেদন করেছে।

Manual8 Ad Code

পাঁচ দেশের আবেদনের সঙ্গে যুক্ত হতে আইসিসির অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার দায়মুক্তির অবসান ঘটাতে দক্ষিণ আফ্রিকা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রত্যাশা, ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিতে ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হবে।

Manual8 Ad Code

ইসরায়েল আইসিসির সদস্য রাষ্ট্র না হলেও ফিলিস্তিন এই আদালতের সদস্য। ফলে ইসরায়েলের সংঘটিত অপরাধের তদন্ত করতে আইসিসির কোনো বাধা নেই।

Manual3 Ad Code

গত মাসে গাজা ও মিশরের সীমান্তপথ রাফাহ ক্রসিং পরিদর্শন করতে গিয়ে করিম খান বলেছিলেন, হামাসের হামলা ও ইসরায়েলি বিমান হামলার—দুই বিষয়ে তদন্তের এখতিয়ার রয়েছে আইসিসির।

অবশ্য ২০১৪ সালের জুন মাসের পর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। ইতিমধ্যে একটি তদন্ত অব্যাহত থাকায় গতকালের আবেদনের গুরুত্ব সীমিত।

শেয়ার করুন