Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৪:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৪:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ এনে এই মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠনের প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

Manual8 Ad Code

অন্যদিকে, এই মামলায় আসামিদেরকে অভিযোগ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আজ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এই মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।

Manual2 Ad Code

এই মামলায় পলাতক সাত আসামি হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

Manual8 Ad Code

শেয়ার করুন