Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা: পিরোজপুরে গ্রেপ্তার ২

admin

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ১১:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা: পিরোজপুরে গ্রেপ্তার ২

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলায় জড়িতসহ একাধিক মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে তাদের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার মৃত রাজা শেখের ছেলে ইসরাইল হোসেন ইসরাফিল (২৫) ও একই উপজেলার গওহরডাঙা এলাকার মৃত ইউসুফ হোসেনের ছেলে খোকন হোসেন সম্রাট (২৭)। ইসরাফিলের নামে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। আর সম্রাটের নামে টুঙ্গিপাড়া থানায় পেনাল কোড, সন্ত্রাসবিরোধী আইন এবং এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং ছাত্রদলের একাধিক নেতাকর্মীরা আদালত চত্বর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করেন। পরে তাদের মোবাইল ফোন তল্লাশি করে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ছবি এবং অন্যান্য আপত্তিকর কনটেন্ট পাওয়া যায়।
ঘটনার পরপরই তাদের পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ পিরোজপুর সদর থানায় এসে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানার আওতাধীন সংঘটিত একাধিক সহিংস ঘটনায় এই দুইজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। টুঙ্গিপাড়া থানার রিকুইজিশনে পিরোজপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইসরাফিলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। অপরদিকে সম্রাটের বিরুদ্ধে পেনাল কোড, সন্ত্রাসবিরোধী আইন এবং এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। উভয়েই টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত একাধিক সহিংস মামলার এজাহারভুক্ত আসামি।

Manual8 Ad Code

শেয়ার করুন