Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ০৪:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual7 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় চিনি ও বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

Manual3 Ad Code

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮৬৩ বস্তা ভারতীয় চিনি, ২ হাজার ৫৯২ পিস ভারতীয় মাইকেয়ার ক্রিম, ১ হাজার ৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ৭৬৬ পিস গার্নিয়ার ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ, ৩ হাজার ৮০০ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়।

Manual1 Ad Code

এসবের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮০০ টাকা। এসব মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন