Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জের ওসি নাসের বদলি, স্থলাভিষিক্ত হলেন মনিরুজ্জামান

admin

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জের ওসি নাসের বদলি, স্থলাভিষিক্ত হলেন মনিরুজ্জামান

Manual3 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
পুলিশের মনোগ্রাম ও গোলাপগঞ্জ থানার বদলি হওয়া ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আবদুন নাসেরকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে। মীর নাসেরকে গোলাপগঞ্জ থানার ওসি থেকে সিআইডিতে বদলি করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (২ নভেম্বর) সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে গোলাপগঞ্জে পদায়ন করা হয়।

একই আদেশে পুলিশ পরিদর্শক মো. আশরাফ উজ্জামানকে সিলেট জেলা গোয়েন্দা শাখার উত্তর জোনে পদায়ন করা হয়েছে।

Manual2 Ad Code

গোলাপগঞ্জের নতুন ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা গত ২৭ অক্টোবর ও মো. আশরাফ উজ্জামানকে ১৭ অক্টোবর পৃথক অফিস আদেশে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিলেট রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়। এদিকে ২৭ অক্টোবর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর পার্সোনেল ম্যানেজমেন্ট-২ এর এক প্রজ্ঞাপনে গোলাপগঞ্জের ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসেরকে সিআইডি বদলি করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন