Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক গ্রেপ্তার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ সুহেল মিয়া (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ব্যারেল বিহীন ২ ট্রিগার বিশিষ্ট একটি বন্দুক ও ১টি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত সুহেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় হাওরতলা জামে মসজিদের পার্শ্বে একটি ঘরের সামন থেকে সুহেল মিয়াকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-১৫, তাং-১৬.০৯.২০২৪) দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন