Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই রিমন খুন

admin

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই রিমন খুন

Manual4 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন রিমন আহমদ (২২) নামে এক যুবক। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক। এ ঘটনার পর হত্যাকারী সাদিক আহমদ পালিয়েছে।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের হত্যাকাণ্ডের বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা হয়নি। আসামি ধরতে পুলিশি অভিযান চলছে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, চাচা মজির উদ্দিন ও রিমন আহমদের পরিবারের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিমন আহমদের চাচা মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন