Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ পৌরসভায় প্রশাসকের দায়িত্বে সুবর্ণা সরকার

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৪:১৬ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ০৪:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জ পৌরসভায় প্রশাসকের দায়িত্বে সুবর্ণা সরকার

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক সুবর্ণা সরকার।

নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপ-ধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এ দায়িত্ব। দায়িত্ব পালনকালীন বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া প্রাপ্য হবেন না অন্য কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা।

Manual5 Ad Code

এর আগে সোমবার সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এক আদেশে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ সারাদেশের মেয়রগণকেই অপসারণ করা হয়।

Manual6 Ad Code

শেয়ার করুন