Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি সেলিম উদ্দিনের

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের ১১দলীয় জোটরে প্রার্থী ও ঢাকা (উত্তর) জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলছেন, দীর্ঘকাল থেকে মানুষের সেবায় নিয়োজিত আছি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর ভালবাসার টানে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে তিন বছরের মধ্যে এই আসনের ঘরে ঘরে গ্যাসের নিশ্চয়তা দেওয়া হবে।

শুক্রবার গোলাপগঞ্জে নির্বাচনী প্রচার মিছিল পরবর্তী পথসভায় তিনি এ কথা বলেন। উপজেলার পৌর শহরে এই প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

সেলিম উদ্দিন আরও বলেন, গোলাপগঞ্জের সুরমা ও কুশওয়ারা নদীর ওপর ব্রীজের দাবি দীর্ঘদিনের।   সুযোগ পেলে এখানে দুটি ব্রীজ নির্মাণ করার চেষ্টা করবো। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি উন্নয়নে তরুণদের অংশগ্রহণ থাকবে।তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রিয় ব্যক্তিত্ব শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে তরুণদের সচেষ্ট হতে হবে। তরুণদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই সমাজে পরিবর্তন সম্ভব। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকলে এই তরুণেরাই ন্যায় ইনসাফ ও সমতাভিত্তিক সমাজ গড়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

Manual3 Ad Code

শিক্ষার্থী ও তরুণ সমাজের উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান।

Manual1 Ad Code

 

সংগঠক ছাত্রনেতা সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ধআব্দুল আজিজ জামাল, এসিস্ট্যান্ট সেক্টেটারী ও ১১দলীয় জোটের উপজেলার সমন্বয়ক জিন্নুর আহমদ চৌধুরী, সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর, এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, এনসিপির  সিলেট জেলার সাবেক আহবায়ক নাজিম উদ্দীন শাহান।

উপস্থিত ছিলেন পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি  সেলিম আহমদ, গোলাপগঞ্জ পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি সুহেল আহমদ, সেক্রেটারি রিমন আহমদ, উপজেলা শিবিরের সেক্রেটারি ইশতিয়াক আহমদ, পৌর শিবিরের সভাপতি আবির আহমদ, এনসিপি নেতা আবুল মনসুর চৌধুরী, মাহফুজ খান, ছাত্রনেতা মাসুদ আহমদ,আরিফ আহমদ, শেখ ওসমান ফারুক প্রমুখ।

Manual3 Ad Code

 

শেয়ার করুন