Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চানখারপুলে ৬ হত্যা: মামলার রায় ২৬ জানুয়ারি

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
চানখারপুলে ৬ হত্যা: মামলার রায় ২৬ জানুয়ারি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ দেওয়া হয়নি। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

Manual4 Ad Code

রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

Manual6 Ad Code

২০২৪ সালে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম রায় ছিল। আর জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। তবে সময় পেছানো হয়েছে।

সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। আর পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর।

এরমধ্যে শীর্ষ চার পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন এবং গ্রেফতার করা হয়েছে চার পুলিশ সদস্যকে।

প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারল্যাস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। এসময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেন। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ ২৬ জন।

Manual8 Ad Code

এদিকে জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যপ্রদান শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে সংশ্লিষ্টদের সুষ্ঠু বিচার চান তিনি।

এছাড়া, সোমবার জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেয়ার করুন