Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চার নারী-পুরুষকে ধরলো সিলেট র‌্যাব

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
চার নারী-পুরুষকে ধরলো সিলেট র‌্যাব

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটস্থ র‌্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও রাধিকা এলাকায় অভিযান চালিয়েছে। পৃথক অভিযানে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক।

Manual6 Ad Code

সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি দল। এসময় ২ কেজি গাঁজা ও ৬৯ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের জুম্মন মিয়ার স্ত্রী আছমা আক্তার (৩৫) ও একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী বকুল আক্তার (৩৮)।

Manual3 Ad Code

এদিকে, সোমবার দিবাগত রাত আড়াইটার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রাধিকা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বালুয়াকান্দা গ্রামের মৃত আকবর আলীর ছেলে টিটু মিয়া (৪৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শান্তিপুর বড়বাড়ীর মৃত মোসলেম মিয়ার ছেলে ইউনুস মিয়া (৩৬)।

শেয়ার করুন