Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ সন্দেহে ৫ যুবককে পুলিশে সোপর্দ, অতঃপর…

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১১:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ছাত্রলীগ সন্দেহে ৫ যুবককে পুলিশে সোপর্দ, অতঃপর…

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ জন যুবককে আটকের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

তবে, প্রাথমিক তদন্তে পাঁচজনের মধ্যে একজন বাদে বাকিদের সঙ্গে আওয়ামী লীগ বা দলটির সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নি। এ কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর পুলিশি হেফাজতে থাকা অপর ব্যক্তির নাম বাকির ভুঁইয়া। তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহীদ মিনারে কয়েকজন যুবককে আটকে জড়ো করেন সেখানে থাকা কয়েকজন তরুণ ও যুবক। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটকে রেখে জেরা করা হয়।

Manual4 Ad Code

মোবাইল ফোনও চেক করেন কয়েকজন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পাঁচ যুবককে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ বলেন, ‘মব জাস্টিজের ঘটনা ঘটতে পারে এ বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ৫ জনকেই থানায় নিয়ে আসি।

প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে চারজনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নি। তারা এমনিতেই আড্ডা দিতে শহীদ মিনারে গিয়েছিলেন।’

Manual6 Ad Code

তিনি আরো বলেন, ‘যে একজন বর্তমানে আটক রয়েছেন তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন