Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জের নিপুল রায়ের সন্ধান চায় পরিবার

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ০৬:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ | ০৬:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জের নিপুল রায়ের সন্ধান চায় পরিবার

Manual6 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জের নিপুল রায়ের সন্ধান চায় তার পরিবার। গত ১৮ এপ্রিল শুক্রবার গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর নিপুল রায় (২৬) নিখোঁজ হন। তিনি খলাছড়া ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত অরেন্দ্র রায়ের ছেলে।

Manual3 Ad Code

নিপুলের পরিবার সূত্রে জানা গেছে, সহজ সরল প্রকৃতির নিপুল রায় গত ১৮ এপ্রিল দুপুরের দিকে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় ২৫ এপ্রিল জকিগঞ্জ থানায় নিখোঁজ নিপুল রায়ের মা শেফালী রায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ডায়েরিতে শেফালী রায় উল্লেখ করেন, তার ছেলের চুল ছোট, গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যক্তি কোথাও নিপুল রায়কে দেখতে পেলে ০১৯১৩৩০৭৬৪৪ মোবাইল নাম্বার যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন