Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে অর্ধ কোটিরও বেশি টাকার ভারতীয় চিনি জব্দ

admin

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে অর্ধ কোটিরও বেশি টাকার ভারতীয় চিনি জব্দ

Manual4 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটে একের এক জেলা পুলিশের জালে ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনি। এবার সিলেটের জকিগঞ্জে সাড়ে অর্ধ কোটিরও বেশি টাকার চোরাই চিনি জব্দ করেছে থানাপুলিশ।

Manual4 Ad Code

জেলাপুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ থানাপুলিশের টিম উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ড এলাকার বুরহানপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করে। এসবের বাজারমূল্য সাড়ে ৬৩ লাখ টাকা।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

অভিযানাকালে তিনজনকে চালককে চালক-হেলপারকে আটক করে পুলিশ। তারা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা গ্রামের কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডলের ছেলে মো. সোলাইমান মন্ডল (৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. হানিফের ছেলে মো. বেলাল হোসেন (৩২)।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেয়ার করুন