Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে!

admin

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০৭:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ০৭:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে!

Manual5 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বিয়ের আনন্দ ঘিরে ধরল মৃত্যুর বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয় স্বজনরা নববধূ নিয়ে মাইক্রোবাস চেপে হৈ চৈ করে বাড়ি ফেরার পথে হৃদয়বিদারক এক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুতে সবকিছু ওলট-পালট করে দিয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার মানিকপুর ইউপির বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিলো।

Manual8 Ad Code

সেন্টারের আনুষ্ঠানিকতা সেরে বর-কনের গাড়িতে চেপে আত্মীয় স্বজনরা নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে কসকনকপুর ইউপি এলাকায় পৌঁছার পর জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ইউনিয়ন অফিস বাজারের নিকটে বর-কনের মাইক্রোবাস গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ইজিবাইক চালক শাহাবুদ্দীন (৪৮)। ভয়াবহ দুর্ঘটনায় বর-কনের গাড়িতে থাকা নারী, শিশু, পুরুষ, বর-কনে মিলিয়ে প্রায় ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মুরসালিন নামের তিনমাস বয়সী শিশু চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে মারা যায়। ওই দিন দুপুর আড়াইটার সময় শিশুটির গ্রামের বাড়ি শাহজালালপুর (পুরকায়স্থবাড়ি)’র সামনে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত শিশু জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর (পুরকায়স্থ বাড়ি) গ্রামের ছাব্বির আহমদের ছেলে।

Manual8 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, মামা’র বিয়ের অনুষ্ঠানে মায়ের কোলে বসে কমিউনিটি সেন্টারে এসেছিলো শিশু আব্দুল্লাহ আল মুরসালিন। আনুষ্ঠানিকতা শেষে বর-কনের গাড়িতে চেপে আত্মীয় স্বজনরা নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মায়ের সঙ্গে শিশু মুরসালিনও গুরুতর আহত হয়েছিলো। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে, নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যুর ঘটনায় বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের বিয়ে বাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে স্বজন আর পাড়া-প্রতিবেশীর মনে যখন আনন্দ আর উৎসবের ঘনঘটা। তখনই নেমে এলো অমানিশার অন্ধকার। বর্ণিল উৎসবে শুরু হলো শোকের মাতম! বিয়ে বাড়িতে চলছে আহাজারি। আশপাশ এলাকার লোকজনও তাদের শোকে স্তব্ধ হয়ে গেছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। নিহতদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন