Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে মাদকসহ আটক ২

admin

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ | ০৬:১০ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ীতে মাদকসহ আটক ২

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ১২ বোতল অবৈধ মদসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা-রাজকী সড়ক থেকে স্থানীয় ডাকটিলা সীমান্ত ফাঁড়ি বিজিবির টহলদল তাদের আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহলকালে ৩ জন মোটরসাইকেল আরোহীকে থামতে বললে এক জন দৌড়ে পালিয়ে গেলে সন্দেহভাজন দুইজনকে আটক করতে সক্ষম হয়। তাদের দেহ তল্লাশী করলে ১২ বোতল অবৈধ মদ পাওয়া যায়।

Manual6 Ad Code

আটককৃতরা হল- উপজেলার ফুলতলা ইউনিয়নের ৬নং ধলাই হাওর গ্রামের হরিনারায়ন যাদব এর পুত্র জতন যাদব (৩৮) ও ১১নং এলবিনটিলা গ্রামের নকুল বুনার্জীর পুত্র সন্তোষ বুনার্জী (৩৩)।

Manual6 Ad Code

বর্ডারগার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জব্দকৃত মালামালসহ আসামীদের জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন