Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযান, পালালো অপরাধীরা, ফেলে গেল টাকা ও মদ

admin

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযান, পালালো অপরাধীরা, ফেলে গেল টাকা ও মদ

Manual5 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুরে যৌথবাহিনীর অ ভি যা ন, পালালো অ প রা ধী রা, ফেলে গেল টাকা ও ম দ সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও মদ উদ্ধার করেছে যৌথ বাহিনী ।

Manual5 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গেইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর জৈন্তাপুর ক্যাম্পের ক্যাপ্টেন সেকেন্ড লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মোকামপুঞ্জি চা-বাগান এলাকায় মাদকের আসরে অভিযান চালায়।

অভিযানকালে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা ও ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।

Manual7 Ad Code

শেয়ার করুন