Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর সঠিক নয়: চিফ প্রসিকিউটর

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর সঠিক নয়: চিফ প্রসিকিউটর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ১৯ নভেম্বর টবি ক্যাডম্যানকে বিশেষ পরামর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর তার মেয়াদ শেষ হবে।’

তিনি জানান, ‘টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার প্রথমে মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করেছিল। টবি নিজেও এক্সটেনশনের জন্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন।’

Manual8 Ad Code

তবে আইন মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় যে, ‘যেহেতু মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি, এ মুহূর্তে নতুন করে কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই।’

এর আগে ব্রিটিশ মানবাধিকার কর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন টবি ক্যাডম্যান। এমনকি তিনি নাকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন—এমন দাবিও করা হয়।

Manual1 Ad Code

তবে চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, এটি পদত্যাগ নয়, বরং মেয়াদ শেষ হওয়ায় নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে আসেন টবি ক্যাডম্যান। এরপর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন