Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে বেড়ানো হল না মা-মেয়ের

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৬:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ | ০৬:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
টাঙ্গুয়ার হাওরে বেড়ানো হল না মা-মেয়ের

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার সংলগ্ন ইনাতনগর সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন উচ্চপদস্ত কর্মকর্তা সপরিবারে বাসযোগে রওনা দেন। বাসটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।

Manual3 Ad Code

এঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন আহতরা।

Manual7 Ad Code

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও যাত্রী উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি অংশ নেয় শান্তিগঞ্জ থানাপুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশ।

Manual2 Ad Code

শেয়ার করুন