Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

admin

প্রকাশ: ০৫ মে ২০২৫ | ০১:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ মে ২০২৫ | ০১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা রইস উদ্দিনের (৩৫) মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ছাত্র সংগঠনটির সদস্যরা। সোমবার (৫ মে) সকাল ১০টা থেকে ইসলামী ছাত্র সেনা ভৈরব উপজেলার ব্যানারে উদ্যোগে শুরু হয়।

Manual6 Ad Code

অবরোধের ফলে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পড়েছেন যাত্রীরা।

Manual3 Ad Code

জানা যায়, গাজীপুরের ইমাম রইস উদ্দিনের হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠনটি।

Manual8 Ad Code

কর্মসূচিতে নেতারা বলেন, ইমাম রইস উদ্দিনের খুনিদের ধরে দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু বিচার করা না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রইস উদ্দিকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়। ওইদিন রাত ৩টার দিকে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

রইস উদ্দিন চাঁদপুরের মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

শেয়ার করুন