Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

খবর পেয়ে সিলেট রেলওয়ে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠায়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন- স্থানীয়রা বলছেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে লাশটির পরিচয় শনাক্তের পুলিশে সিআইডি টিম কাজ করছে। লাশের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন