Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব: রুমিন ফারহানা

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:২১ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:২১ অপরাহ্ণ

ফলো করুন-
দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব: রুমিন ফারহানা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

Manual1 Ad Code

এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি। এও বলেছেন, যদি দল থেকে ব্যবস্থা নেয়ও, তবুও তিনি নির্বাচন করবেন। দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ইনশা আল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু মনোনয়ন ফরম কিনব। এত বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে আসন দিয়েছে।’
Manual3 Ad Code

স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি ব্যবস্থা নিতে হয়, উনারা (বিএনপি) নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন