Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা

admin

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
নবীগঞ্জে ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ পৌর এলাকার জে.কে স্কুল রোডের কেলি কানাইপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। রবিবার (১১ মে) রাতে নবীগঞ্জ বাজারের জে.কে স্কুল রোডে অবস্থিত ‘ভাই ভাই স্টোর’ নামক দোকানে এ হামলার ঘটনা ঘটে।

Manual2 Ad Code

জানা যায়, কলা কেনা-বেচা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে কথা কাটাকাটির জেরধরে স্থানীয় সুজন মিয়া (৪৫) রাজন সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মারধর করেন। এরপর আরও ৬ জনকে ডেকে এনে রাজন সরকারকে খুঁজতে থাকেন। এ সময় তাকে টেনে হিঁচড়ে বাইরে এনে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় ১নং অভিযুক্তের হাতে থাকা কলা কাটার ছুরি দিয়ে জগিন্দ্র সরকারের বুকে আঘাত করার চেষ্টা করা হলে, তিনি সরে যাওয়ায় তার কানের পাশে গুরুত্বর জখম হয়। ভুক্তভোগী রাজনের অনুপস্থিতিতে দুবৃত্তরা তার চাচাতো ভাই জগিন্দ্র সরকার (৩২) দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তাকে ছুরিকাঘাত করে তার দোকানে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত জগিন্দ্র সরকারকে স্থানীয়দের সহায়তায় প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই নবীগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Manual6 Ad Code

এ বিষয়ে ৯নং বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বাসিন্দা সুজন মিয়া (৪৫), জুনেদ মিয়া (৩৫), জসীম মিয়া (৪৫), মইনুল মিয়া (৪০), ফুল মিয়া (৪৭), রুবেল মিয়া (৩০) এবং সবুল মিয়া (৩০) এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাজন সরকার।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন