Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাবিকদের উদ্ধারে অনেক দূর এগিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ০৫:৪১ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ০৫:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
নাবিকদের উদ্ধারে অনেক দূর এগিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে মুক্ত করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, আমরা যোগাযোগের মধ্যে আছি। আমাদের উদ্দেশ্য হলো, নাবিকদের অক্ষত (আনহার্ট) অবস্থায় উদ্ধার করা এবং একই সঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।

জাহাজে খাবার সংকট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে কখনও খাবার সংকট হয়নি। তিন বছর ছিল, তখনও হয়নি। ১০০ দিন ছিল, তখনও হয়নি। আশা করি, এক্ষেত্রেও হবে না।

Manual4 Ad Code

শেয়ার করুন